শেরপুরের জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীদের আয়োজনে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুর রহমান তারা, আবু রায়হান রুপম, আব্দুল লতিফ, যুবদল নেতা মোঃ শওকত হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন