শেরপুর রবিবার, 16 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুরের প্রশাসন ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত জামালপুরে জনবদ্ধতায় বিনষ্ট হওয়া ৩০০ মিটার রাস্তা মেরামত করলো ৩৫ বিজিবি

শেরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
News Banner

শেরপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৫ আগস্ট শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা ও শহর বিএনপির আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, শফিউল আলম চাঁন, পারভেজ আহমেদ, শহর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী,  শ্রমিকদল নেতা মোঃ শওকত হোসেন প্রমুখ।

এ সময় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 197 টি

মন্তব্য করুন