শেরপুর রবিবার, 16 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুরের প্রশাসন ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত জামালপুরে জনবদ্ধতায় বিনষ্ট হওয়া ৩০০ মিটার রাস্তা মেরামত করলো ৩৫ বিজিবি

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
News Banner

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে  পুলিশ সুপার, শেরপুর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক  
মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

​অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’কর্তৃক কৃতী শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার মান উন্নয়ন, অপেক্ষাকৃত 'দুর্বল' শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্লেস-এর সম্মানিত প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামান  এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য  নাসরিন আক্তার সহ প্লেসের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 64 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 197 টি

মন্তব্য করুন