শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট রোববার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ (মহারশী) এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (শেরপুর -১) মো: রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, উপপরিচালক, এনএসআই, শেরপুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, সভাপতি, প্রেসক্লাব, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এই সংবাদটি পঠিত হয়েছে: 23 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 80 টি
মন্তব্য করুন