শেরপুর সোমবার, 10 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও ত্রাণ সহায়তা বিতরণ শেরপুরের নকলা বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম
News Banner

মাদকের ভয়াল থাবা ও মোবাইল জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল জুয়াসহসব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। শনিবার (৮ আগস্ট) সদর উপজেলা পরিষদ হল রুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদুল ইসলাম আরও বলেন, একটি  মানবিক ও সুস্থ সমাজ গড়তে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, মোবাইল জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সচেতন সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।

এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, জামায়াত নেতা ডাক্তার আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 39 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 80 টি

মন্তব্য করুন