শেরপুর রবিবার, 09 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও ত্রাণ সহায়তা বিতরণ শেরপুরের নকলা বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের ৬০০ বোতল উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে মদ বহনকারীরা সেগুলো ফেলে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা মদ জব্দ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 32 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 179 টি

মন্তব্য করুন