শেরপুর রবিবার, 09 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও ত্রাণ সহায়তা বিতরণ শেরপুরের নকলা বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও ত্রাণ সহায়তা বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে হুইল চেয়ার ও ত্রাণ সহায়তা বিতরণ
News Banner

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানীতে চলাচল অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার ও নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানীতে তাদের ওই সহযোগিতা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। নির্ধারিত গত বুধবার সরকারি ছুটির দিন থাকায় বৃহস্পতিবার গণশুনানী গ্রহণ করেন জেলা প্রশাসক।

এদিন আগত প্রায় দুই শতাধিক সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এদিন গণশুনানীতে আগত বিভিন্নজনের বেশকিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয় এবং হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বাকীদের প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়।

গণশুনানীকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 42 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 179 টি

মন্তব্য করুন