শেরপুর শনিবার, 01 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
News Banner

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহবুব হাসান ও সবুজ মিয়ার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার তারাগড় এলাকার শহীদ মাহবুব ও শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের সবুজের পরিবারের সদস্যদের হাতে এই উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। পরে তারা জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনাসহ শহীদ মাহবুব ও সবুরেজ কবর জিয়ারত করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ সদর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 61 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 73 টি

মন্তব্য করুন