শেরপুর শনিবার, 25 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল বাল্যবিবাহ: কনের বাবাকে জরিমানা ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান নতুন নৌবাহিনী প্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে গণশুনানিতে প্রতিবন্ধী শিশু মানসুরা পেলেন হুইল‌ চেয়ার মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে শেরপুর-৩ আসনেরএমপি মাহমুদুল হক রুবেল শেরপুরে বন্যহাতি সুরক্ষায় পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা সংসদে শিক্ষামন্ত্রী শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন
News Banner

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন।
অন্যান্যরা নেতৃবৃন্দ হচ্ছেন কার্যকরী সভাপতি গৌতম কুমার সাহা, সহ-সভাপতি মধুসূধন গুপ্ত, সুজিত‌ কুমার ঘোষ, ওয়ারেস জাহান লিটন ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর আলী, আলহাজ্ব বজলুর রহমান বাচ্চু ও মো. আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ রনজিৎ সিং রায়, দপ্তর সম্পাদক সুমন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ একরামুল হক ডালিম, কার্যকরী সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন মিন্টু প্রমুখ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই মালিক সমিতির এক সাধারণ সভায় এই কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্র থেকে ২০ জুলাই এই কমিটি অনুমোদন দেয়। পরবর্তীতে ২৪ জুলাই রাতে মালিক সমিতির এক সভায় ও কমিটি ঘোষণা করা হয়। ওইসময় নবনির্বাচিত কার্যকরী কমিটির সম্পাদক ও সদস্য এবং সাধারণ বাস মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 38 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 64 টি

মন্তব্য করুন