শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুরের প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান
News Banner

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি পদ-সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 421 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন