শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে শেরপুর-৩ আসনেরএমপি মাহমুদুল হক রুবেল

মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে শেরপুর-৩ আসনেরএমপি মাহমুদুল হক রুবেল
News Banner

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, যেকোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লোপাট বন্ধ করতে হবে। তিনি মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শুধু তাই নয়, আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না।আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার ওসি, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নতুন ওসি সাবকে যেকোনো মূল্যে মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে। তিনি মাদক পাচারকারীদের টাকা লগ্নিকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে তৎপর হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 298 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন