শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
News Banner

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গঠনে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের চকপাঠক এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর মোঃ জহিরুল ইসলাম এবং প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্ আরিফা সিদ্দিকা। কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শেরপুর বিনির্মাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে অতিথিগণ বৃক্ষ রোপন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 234 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন