শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
News Banner

শেরপুরে ঝরে পড়া রোধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করার লক্ষ্যে জেলার সর্বত্র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) বিকেলে সীমান্তের গারো পাহাড় এলাকার নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অধ্যুষিত মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি শিশুদের স্বপ্ন দেখতে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময় স্থানীয় পানিহাতা এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সেন্ট এন্ড্রুজ বয়েজ হোস্টেল পরিদর্শন করেন এবং ঝরে পড়া প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পাঠে আরও মনোযোগী করতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল প্রদান করেন। এ সময় ওই হোস্টেলের শিক্ষার্থীরা গারো কৃষ্টি-কালচারে নেচে-গেয়ে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানায়।

জেলা প্রশাসক এ সময় বলেন, প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ, আনন্দময় ও খেলাধুলাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা আমাদের সম্মিলিত দায়িত্ব।

পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামো, পরিচ্ছন্নতা, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 207 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন