শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শ্রীবরদীতে বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা

শ্রীবরদীতে বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।  মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট্ ফরিদা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন,“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানুষের দুঃসময়ে পাশে থাকা, দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে শেরপুর জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 188 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন