শেরপুর রবিবার, 05 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স

শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স
News Banner

জুয়া ও অবৈধ অনলাইন বেটিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে শেরপুর জেলা পুলিশ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নে জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।

রবিবার (৫ জুলাই) শেরপুর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় জানানো হয়, গত ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকার জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন (VPN) এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তায় আরও বলা হয়, শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ। আশপাশে সংঘটিত জুয়া বা অনলাইন বেটিং-সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 21 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 160 টি

মন্তব্য করুন