দেবাশীষ সাহা রায়:
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম কাজল মিয়া (৪২)। তিনি পেশায় একজন ইজিবাইকচালক। নিহত কাজল শেরপুরের সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় রাস্তার পাশের একটি ধানখেত থেকে কাজল মিয়ার লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। মরদেহটি মাটির নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন কাজল। এরপর আর বাড়ি ফেরেননি কাজল মিয়া। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন সাপমারী এলাকার রাস্তার পাশের ধানখেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে সদর থানার পুলিশে ঘটনাস্থল থেকে কাজলের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. মমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানখেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। হাত-পা ওপরে ছিল এবং মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার
এই সংবাদটি পঠিত হয়েছে: 67 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 50 টি
মন্তব্য করুন