শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
News Banner

জামালপুরের বকশীগঞ্জে সড়কে তল্লাশির সময় ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানার কাছে এই ঘটনা ঘটে।
হাইওয়ে থানা থেকে জানা যায়- বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় হাইওয়ে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটলসাইকেলটি থামিয়ে মুহূর্তের মধ্যে কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে পেছনে বাঁধা একটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন- তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে বাঁধা বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 204 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন