শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যা শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যা শিশুর মৃত্যু
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা দুইটার দিকে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। মানহা ওই মহল্লার মোস্তুফা আহমেদের নাতনী।

পারিবারিক সূত্র জানায়, মায়ের সঙ্গে নানা স্কুল শিক্ষক মোস্তুফা আহমেদের বাড়িতেই থাকতো মানহা মনী। বেলা দুইটার দিকে বাদাম খাওয়ার একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে যায়। পড়ে বাড়ির লোকজন টের পেয়ে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু মানহা।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 164 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন