শেরপুর বুধবার, 24 জুন 2026
ব্রেকিং নিউজ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ শেরপুরসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১ শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলাম শেরপুরে নালিতাবাড়ীতে ৩১৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
News Banner

শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা মোঃ শওকত হোসেনের নেতৃত্বে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মোঃ শওকত হোসেন, মনোয়ার হোসেন রূপক ও সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 178 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 131 টি

মন্তব্য করুন