শেরপুর বৃহস্পতিবার, 18 জুন 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলাম শেরপুরে নালিতাবাড়ীতে ৩১৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী শেরপুরসহ রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘুদের চলাচলের রাস্তার সমস্যার সমাধান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন
News Banner

শেরপুরে পল্লী জীবীকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর সুফলভোগী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক ৯দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে টিটিসি-তে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় তিনি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা সম্মানজনক জীবিকা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসিতে চলমান টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং যৌক্তিক প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

শেরপুর বিআরডিবির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিআরডিবি  টিটিসির অধ্যক্ষ পীযূষ কান্তি সরকার ও টিটিসির  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন