শেরপুর বুধবার, 17 জুন 2026
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী শেরপুরসহ রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি জেলা প্রশাসকের উদ্যোগে ঝিনাইগাতীতে সংখ্যালঘুদের চলাচলের রাস্তার সমস্যার সমাধান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন
News Banner

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শেরপুরে ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক  কামরুজ্জামান খান। 

এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ওবায়দুর রহমান, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার  আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

রবিদাস, নরসুন্দর, মুচি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে টেইলরিং (কাটিং অ্যান্ড সেলাই) এবং গবাদিপশু পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে আশা বাদ ব্যক্ত করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 42 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 123 টি

মন্তব্য করুন