শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
News Banner

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে পরিদর্শন উপলক্ষে রেঞ্জ ডিআইজি শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  পুলিশ সুপার  এ, কে, এম জহিরুল ইসলাম। পরে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জ  ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া । তিনি প্যারেড পরিদর্শনকালে প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কুচকাওয়াজ শেষে  পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন । পরে  রেঞ্জ ডিআইজি  রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর (ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা) এর সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এ সময় শেরপুর পুলিশ সুপার এ, কে,এম জহিরুল ইসলাম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার)  মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 165 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 76 টি

মন্তব্য করুন