শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম
News Banner

দেবাশীষ সাহা রায়  
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা হয়। 
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান। 
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া।
উদ্বোধন শেষে অতিথিরা সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 
এ সময় সেকান্দর আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শামছুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 183 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 76 টি

মন্তব্য করুন