শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা মিরপুরে বিরল প্রজাতির ৪২টি বন্যপ্রাণীসহ শেরপুরের এক যুবক আটক

ঢাকা মিরপুরে বিরল প্রজাতির ৪২টি বন্যপ্রাণীসহ শেরপুরের এক যুবক আটক
News Banner

রাজধানী ঢাকার মিরপুরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। ওইসময় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার মগবুল হোসেনের ছেলে মো. সাজুদ্দিন (২৪)-কে আটক করা হয়। তাকে ঢাকার মিরপুর-১২ এলাকার ইস্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকা থেকে আটক করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে ৩টি ধনেশ, ৩টি চশমা পরা হনুমান, ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ, ১২টি টিয়া পাখি, ১টি ময়না, ৩টি লজ্জাবতী বানর, ১টি ঈগল পেঁচা, ৩টি এশিয়ান পাম সিভেট এবং ৩টি সজারু।

বন অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য তাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা হবে। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচার চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হাদিস রহমান (৪০)-এর নামও উঠে এসেছে। তিনি ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের এক অভিযানে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। তদন্তে আরও তথ্য পাওয়া গেছে যে, হাদিস রহমানের স্ত্রী খুশি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে এবং পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন অধিদফতর। বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 137 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন