শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে নালিতাবাড়ীতে বাল্যবিবাহ রোধে মানবিক উদ্যোগ

শেরপুরে নালিতাবাড়ীতে বাল্যবিবাহ রোধে মানবিক উদ্যোগ
News Banner

বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা থাকা নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী এলাকার মাতৃহীনা কিশোরী শিখা রবি দাসের বাল্যবিবাহ বন্ধ করে তার পাশে দাঁড়িয়েছে  শেরপুর জেলা প্রশাসন। গত ৯ জুন  শিখা রবিদাসের শিক্ষাজীবন অব্যাহত রাখতে  জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তার শিক্ষাব্যয় বাবদ নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে শেরপুর জেলা প্রশাসন ফাউন্ডেশনের মাধ্যমে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

জেলা প্রশাসক এ সময় বলেন, প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণ, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিবাহ কোনো শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, শিক্ষা ও সচেতনতাই পারে তাদের সম্ভাবনাকে বিকশিত করতে।

বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে জনবান্ধব ও মানবিক প্রশাসন গড়ে তুলতে শেরপুর জেলা প্রশাসনের  এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 122 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন