শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
News Banner

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  মঙ্গলবার (৯ জুন) উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক,আরিফা সিদ্দিকা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনগণমুখী করতে সংশ্লিষ্টদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে সাধারণ মানুষের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 171 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন