শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

বিশ্ব পরিবেশ দিবস: শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বিশ্ব পরিবেশ দিবস: শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
News Banner

মিজানুর রহমান,ঝিনাইগাতী, প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক  ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটন সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আল আমীন
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক সহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গজনী পর্যটন কেন্দ্রকে ঘিরে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 178 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন