শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
News Banner

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভেলা বানিয়ে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) ও নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা উভয়ই পাশাপাশি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের বৃষ্টির পানিতে জমে থাকা ডোবার পানিতে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 183 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন