শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী শহীদ মিয়া আর নেই

শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী শহীদ মিয়া আর নেই
News Banner


শেরপুর জেলা বিএনপির দীর্ঘদিনের অফিস সহকারী শহীদ মিয়া (৭০) মারা গেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  রোববার (৩১ মে) রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘বিএনপি পাগল’ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শহীদ মিয়া কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের অত্যন্ত অনুসারী ও ভক্ত ছিলেন।

শহীদ মিয়ার মৃত্যুর খবরে শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি শেয়ার করে শোক প্রকাশ করছেন।

তার  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 103 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 76 টি

মন্তব্য করুন