শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল

অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল
News Banner

শেরপুরের শ্রীবরদীতে ‘লিজেন্ড কাপ’ ক্রিকেট টুর্নামেন্টে বাবার নামের দলের পক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২৯ মে শুক্রবার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘ডা. সেরাজুল হক স্মৃতি একাদশে’র দলনেতা হিসেবে ‘হিলস একাদশে’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শেরপুর-৩ আসনের বিএনপির সাবেক এমপি ডা. সেরাজুল হক ছিলেন বর্তমান এমপি প্রয়াত মাহমুদুল হক রুবেলের বাবা।

এদিকে স্থানীয় সংসদ সদস্য খেলোয়াড় হিসেবে খেলার মাঠে উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠে বিভিন্ন এলাকা থেকে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ নানা বয়সি মানুষ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন।

এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে করে ক্রীড়া আয়োজনটি স্থানীয় পর্যায়ে একটি মিলনমেলায় রূপ নেয়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এ খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের ১৬টি দলের মধ্যে উদ্বোধনী প্রথম দিনে শুক্রবার আটটি দল প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার দ্বিতীয় রাউন্ডে ৮টি দল এবং রবিবার সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 170 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 76 টি

মন্তব্য করুন