শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০ টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। 

কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। পরে বিগত সভায় প্রস্তাবিত ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
সভায় পুলিশ সপ্তাহ ২০২৬-এ ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে 'গ' গ্রুপে সমগ্র বাংলাদেশে শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করায় আইজিপি কর্তৃক সম্মাননা পুরস্কার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুর জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন উল্লেখ্য করে তিনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞার হাতে তুলেদেন। 

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার,  মেডিকেল অফিসার ডাঃ শিবলী সামিউল তুষার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 176 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন