শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে  দুই মাদক কারবারি গ্রেফতার
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুরে মাদক কারবারি ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

১৭ মে রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ডিবির ওসি রেজাউল করিম গ্রেফতারের তথ্যটি জানিয়েছেন। 

পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা, শেরপুর এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদরের ডুবারচর বাজারের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চরের উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরেজ আলীর ছেলে মোঃ আলম আহম্মেদ (৩৫) ও তার সহযোগী একই গ্রামের মোঃ আরাফাত রহমানের ছেলে মোঃ সোহানুর ইসলাম (২৭) গ্রেফতার করা হয়। এসময় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, মাদক রুখতে এমন অভিযান অব্যহত থাকবে। আর গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 159 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন