শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
News Banner

স্টাফ রিপোর্টার

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৬ মে শনিবার দুপুরে জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ওই ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
ওইসময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো। এছাড়া শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বা বিভিন্ন সবজি নষ্ট না হয় বা পঁচে না যায় সেজন্য একটি উন্নত প্রযুক্তির হিমাগার করারও চেষ্টা চালিয়ে যাবো। পাশাপাশি এই এলএসডি গোডাউনের ধারণ ক্ষমতা আরও বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে কাজ করবেন বলেও জানান তিনি।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা শফিউল আলম চাঁন, কৃষকদল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।
সদর উপজেলা খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, কৃষক, ধান ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ২২৯মেট্রিকটন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২ হাজার ১০২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এই সংবাদটি পঠিত হয়েছে: 152 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন