শেরপুর মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

মাদকবিরোধী অভিযানে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন শেরপুর জেলা পুলিশের

মাদকবিরোধী অভিযানে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন শেরপুর জেলা পুলিশের
News Banner

মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরূপ সারাদেশের মধ্যে ‘গ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুর জেলা পুলিশ। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ওই দ্বিতীয় স্থান অজর্ন করে শেরপুর জেলা পুলিশ।

১২ মে মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে ওই অর্জনের সম্মাননা প্রদান করা হয়। এদিন আইজিপি মো. আলী হোসেন ফকির শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এই অভাবনীয় সাফল্যে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে শেরপুর জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞা জানান, এই সাফল্যকে পাথেয় করে শেরপুরকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে শেরপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 594 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 240 টি

মন্তব্য করুন