শেরপুর মঙ্গলবার, 12 মে 2026
ব্রেকিং নিউজ
খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক উন্নতি সাধিত হবে : নকলায় এমপি ফাহিম চৌধুরী ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ শেরপুরে দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডাঃ প্রিয়াঙ্কা এমপি

শেরপুরে খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডাঃ প্রিয়াঙ্কা এমপি
News Banner

শেরপুরে ৪৭ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল পুন:খননের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

তিনি ১১ মে সোমবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কাটাখালি খালের পয়স্তির চর ও টান কাছার গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ প্রায় ভরাট হয়ে যাওয়া খালটি পরিদর্শন করেন। আগামী ১৩ মে খালটি  পুনঃ:খনন এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। 

সে লক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাবা মোঃ হযরত আলী,  সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী, বিএনপি নেতা

সাইফুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম গোল্ডেন, আতাহারুল ইসলাম আতাসহ জেলা ও উপজেলা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্ভাব্য পুনঃ:খাল খনন এর সম্ভাব্য স্থান পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন। 

একই সাথে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুরে ১৯৭৯ সালে বেশ কয়েকটি খাল খনন উদ্বোধন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 50 টি

মন্তব্য করুন