শেরপুর রবিবার, 10 মে 2026
ব্রেকিং নিউজ
পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ শেরপুরে দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ই মে ১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছ: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতির মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ শেরপুরে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সমন্বয় সভা

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
News Banner

স্টাফ রিপোর্টার
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া প্রমুখ।

সভায় শেরপুরের তিনটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যগণসহ সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাদের বক্তব্যে শেরপুরের উন্নয়ন এবং আইন-শৃঙ্খলার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 24 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 36 টি

মন্তব্য করুন