শেরপুর শনিবার, 09 মে 2026
ব্রেকিং নিউজ

নকলায় বাসের ধাক্কায় লরি চালক নিহত, আহত ১

নকলায় বাসের ধাক্কায় লরি চালক নিহত, আহত ১
News Banner

শেরপুরের নকলায় বাসের ধাক্কায় হাসিম মিয়া (৩০) নামে এক লরি চালক নিহত হয়েছে। ওই ঘটনায় হামিদুর রহমান (৩৫) নামে লরির এক হেলপার আহত হয়েছে। আহত হামিদুরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ৯ মে শনিবার সকাল ৯টার দিকে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেটের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে।
নিহত হাসিম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের সামছুল হকের ছেলে। হাসিম বিবাহিত এবং পেশায় লরি চালক ছিল। আহত হামিদুরের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদীঘি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে হাসিম লরিতে কিছু বৈদ্যুতিক মালামালা নিয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে নকলা থেকে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। লরিটি জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস লরিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লরির চালক হাসিমের মৃত্যু হয় এবং লরির হেলপার হামিদুর গুরুতর আহত হয়।
পরে হাসিম ও হামিদুরকে পুলিশ ও এলাকাবাসি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করে এবং হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তার (হামিদুর) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 37 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 30 টি

মন্তব্য করুন