শেরপুর মঙ্গলবার, 23 জুন 2026
ব্রেকিং নিউজ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ শেরপুরসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১ শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের পুলিশ সুপার জহিরুল ইসলাম শেরপুরে নালিতাবাড়ীতে ৩১৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

নালিতাবাড়ীতে টয়লেট থেকে নিখোঁজ কন্যা শিশুর মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে টয়লেট থেকে নিখোঁজ কন্যা শিশুর মরদেহ উদ্ধার
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের বৃদ্ধ চাঁন মিয়া পাগলার টয়লেট থেকে একদিন আগে তারই বাড়ি থেকে নিখোঁজ হওয়া এগারো বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের মোবাইলে স্বীকারোক্তির পর শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। একইসাথে এলাকাবাসীর হাতে আটক অভিযুক্ত যুবক বিল্লাল হোসেনের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সানজিদা আক্তার নামে ওই কন্যাশিশুকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছিল বিল্লাল হোসেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবা-মা হারা কন্যাশিশু সানজিদা তার নানী চাঁন ভানুর কাছে ছোটবেলা থেকে লালন-পালন হয়ে আসছে। বৃহস্পতিবার বিকেলে সানজিদা প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফিরলে স্বজনেরা তাকে রাতে থেকে শুক্রবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেন। 

একপর্যায়ে সানজিদার স্বজনেরা বিল্লালের মা তহুরন নেছাকে চাপ সৃষ্টি করলে বিকেলে পলাতক ছেলে বিল্লালের মোবাইল নম্বর দেন। পরে ওই নাম্বারে ফোন করে সানজিদার কথা জানতে চাইলে সে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে টয়লেটে গেলে সানজিদার মরদেহের সন্ধান পাওয়া যায়। এ সময় এলাকাবাসী বিল্লালের বাবা-মা-বোনকে আটক করে পুলিশকে খবর দেন। নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 257 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন