শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
News Banner

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিউজ ডেক্স 
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করেছে শ্রীবরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবুল মিয়া উপজেলা কুড়িকাহনীয়া গ্রামের মোজা মিয়ার ছেলে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে বুধবার রাতে এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওইসময় কুড়িকাহনীয়া বাজার থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। ওইসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 169 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন