শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
News Banner

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. মানিক মিয়া (২৬) নামে আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া একই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে। পরে বিকেলে তাকে অনলাইন জুয়া আইনের মামলায় শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সম্প্রতি জেলাজুড়ে বেড়েছে অনলাইন জুয়া খেলা। এতে নিঃস্ব হচ্ছেন অনেকেই। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেরপুর সদর উপজেলার আমতলি বাজারে মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মানিক মিয়াকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়। পরে তার মোবাইলে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, ওই ঘটনায় সদর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০ (২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৪ মে শহরের আখেরমামুদ বাজার থেকে এরশাদ আলী নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 139 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন