শেরপুর রবিবার, 02 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান

শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান
News Banner

দেবাশীষ সাহা রায়
শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, মাইক্রো ফাইনান্স এর পক্ষ থেকে দুই উপকারভোগী নারীকে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায় চাপাতলী ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাওয়ার টিলার দুটি প্রদান করা হয়। উপকারভোগী দুই নারী হলেন, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের মজিদা বেগম ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাঘহাতা গ্রামের মোছাঃ ডালিম ফুলি।
পাওয়ার টিলার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আব্দুল মালেক, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) জাকির হোসেন, রিজিওনাল ম্যানেজার (অর্থ ও  হিসাব) গোলাম কিবরিয়া, সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক রুমা দেব, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মমিনুর রহমান, সিনিয়র এক্সটেনশন অফিসার কৃষি ও বীমা ইউনিট মামুনুর রশীদ প্রমুখ।
ব্র্যাক সূত্রে জানা গেছে, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যে ব্র্যাক এর দুই নারী উপকারভোগীকে বৃহস্পতিবার দুটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে তাঁরা স্বল্প সময়ে তাঁদের নিজেদের জমি ও সামান্য অর্থের বিনিময়ে প্রতিবেশীদের জমি আবাদ করে দিতে পারবেন। প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 492 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 74 টি

মন্তব্য করুন