শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাহাড় থেকে কেএনএফকে উচ্ছেদ করা হবে: র‌্যাব ডিজি

পাহাড় থেকে কেএনএফকে উচ্ছেদ করা হবে: র‌্যাব ডিজি
News Banner

 

বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) পাহাড় থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই র‍্যাবের চেয়ে শক্তিশালী নয় এবং পাহাড়ে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে।’ 

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি এ কথা জানান। 

সম্প্রতি বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ তথা ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলায় র‌্যাবের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে র‍্যাব মহাপরিচালক দাবি করেছেন, ‘সেদিন র‍্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি।’

তিনি বলেন, ‘তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের আমরা পাহাড় থেকে সম্পূর্ণ উচ্ছেদ করব। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি এবং তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। নতুন করে কোনো শক্তির সেখানে ঢোকার সুযোগ নেই।’

পাহাড়ে কেএনএফের সাম্প্রতিক তৎপরতা ও হামলা প্রসঙ্গে নিজের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে র‍্যাব ডিজি বলেন, ‘আপনারা জানেন, চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালীন এই সন্ত্রাসবিরোধী অপারেশনে আমি নিজে মুখ্য ভূমিকা পালন করেছি।’

হামলা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ‘তারা মূলত অতর্কিতভাবে কাজটি করেছে। আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রম সেই মাত্রায় মনিটরিং বা নজরদারিতে রাখতে পারিনি।’

তিনি বলেন, ‘আমাদের পরাস্ত করার মতো শক্তি তাদের নেই এবং এটা তারা নিজেরাও খুব ভালো করেই জানে। আমাদের কিছুটা অসাবধানতার সুযোগ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু তারা আর পার পাবে না।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই দাবি করে তিনি আরও বলেন, ‘কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে

এই সংবাদটি পঠিত হয়েছে: 99 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন