শেরপুর বুধবার, 05 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজে গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী
News Banner

অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। যে গাড়িটি তিনি নিজেই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন ডা. জুবাইয়দা রহমান। এ সময় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে চলে যায় গাড়িটি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 185 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন