শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
News Banner

শেরপুরের নকলা উপজেলায় অসহায়, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫মে) দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এ ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেখানে নারী, পুরুষ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে উপস্থিত হন।

গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সভাপতি হাফেজ ইমাম হাসান সাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 237 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন