শ্রীবরদীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

শেরপুরের শ্রীবরদীতে যথাযথ মর্যাদা ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে (১৫ আগস্ট )মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

শ্রীবরদী য়উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

 

সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ. কে.এম ফজলুর হক।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার অফিসার (ওসি )বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন রেজা, উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমূখ।

 

পরে শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি