শ্রীবরদী তে আমন ধানের চাষ নিয়ে চরম দুশ্চিতায় কৃষক

শেরপুরের শ্রীবরদীতে বৃষ্টি নেই, ফসলের মাঠ ফেঁটে চৌচির আমন ধানের চাষ নিয়ে চরম দুশ্চিতায় কৃষক। অনেক কৃষকের চারা বীজতলাতেই নষ্ট হতে বসেছে। তবে কেউ কেউ বাড়তি খরচ করে শ্যালো যন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রোপন করছেন। তাও শেষ রক্ষা হচ্ছে না অনেক কৃষকের। প্রচন্ড রোদে ফেঁটে চৌচির হচ্ছে রোপনকৃত ধান ক্ষেত। আষাঢ়- শ্রাবণ মাসেও বৃষ্টি না হওয়ায় শ্রীবরদী উপজেলার রোপা আমন চাষাবাদে বিরূপ প্রভাব পড়েছে। রোপা আমন চাষাবাদের ভরা মৌসুমেও কৃষকেরা ধানের চারা রোপন করতে পারছেন না। এদিকে প্রখর রোদে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।

 

উপজেলার কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৮ শত ১২ হেক্টর। কিন্তু এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ আমণ ধান রোপণ করা হয়েছে। বাকী জমি এখনও রোপন করতে পারেনি কৃষক।

 

শ্রীবরদী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উপজেলার ২নং রানিশিমুল ইউনিয়ন এর সীমান্ত এলাকা হালুয়াহাটি মালাকোচা অফিস পাড়া সহ, বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানি না থাকায় বেশির ভাগ জমিই অনাবাদি হিসেবে পড়ে আছে। বৃষ্টি না হওয়ায় কৃষকদের আমন বীজতলাগুলো প্রখর রোদে নষ্ট হতে বসেছে। এছাড়াও রোপা আমন রোপণকৃত ধান ক্ষেত ফেটে চৌচির হয়েছে। কৃষকরা বলেছেন, সাধারণত আষাঢ় থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়। কিন্তু এবার তেমন বৃষ্টি না হওয়ায় তারা আমন চাষাবাদ নিয়ে দুশ্চিতায় পড়েছেন। মুলত বর্ষাকালে বৃষ্টিতে জমে থাকা পানিতে কৃষকেরা রোপা আমন চাষ করে থাকেন। বীজতলায় তৈরি হওয়া চারা ২০ থেকে ৩০ দিনের মধ্যে জমিতে লাগানো হয়। কিন্তু অনেক কৃষকের চারা বয়স দেড় মাসেও বেশি হয়ে গেছে।

 

কৃষক মালাকোচা সোহেল রানা , আমিপ্রায় ৫কোর জমিতে আমন ধান রোপণ করেছি, কিন্তু বৃষ্টি না হওয়ায় আমার ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি খুবই দুশ্চিতায় রয়েছি।

 

অফিস পাড়া গ্রামের কৃষক আলম বলেন, বৃষ্টি না হওয়ায় আমরা শ্যালো মেশিন এবং মোটর দ্বারা সেচ দিয়ে আমন ধান রোপণ করছি। এতে আমাদের চাষাবাদের খরচ বেড়ে যাচ্ছে। তবুও ফলন কেমন হয় এ নিয়ে চিন্তায় আছি।

 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন বলেন, এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ রোপা আমন রোপণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার বাকীগুলো সেচ দিয়ে লাগানো হচ্ছে। তবে বিদ্যুৎ সমস্যার কারণে লাগানো কিছুটা ব্যাহত হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা সম্পূর্ণ অর্জিত হবে বলে আমরা আশাবাদি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি