শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার ভোরে নুরুজ্জামান বাদলের মরদেহ শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও দলীয় নেতা-কর্মীরা।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করাতেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তিনি মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার