শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু!

শেরপুরের শ্রীবরদীতে অটোভ্যান চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) বয়সে নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ(৭) জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

 

জানা যায়, আজ শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে অটোভ্যান চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান।

 

 

এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ‘আমাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান।

 

 

ভ্যান চালিয়ে সংসার চালাত আমার স্বামী। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমার স্বামী মারা যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাবরনা ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ‘মোকমাইন বিদ্যুৎ সংযোগের কাজ করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে।

এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই আক্তার হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি