শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ‘জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে। গতকাল বিকেলে শ্রীবরদী পৌরসভার পূর্ব ছনকান্দা গ্রামের একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল বৈঠকের আয়োজন করে। কিংডম অব নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য প্রকল্প এতে সহযোগিতা করে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। বৈঠকে বক্তব্য দেন নারীনেত্রী জাহানারা বেগম, সমাজসেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। বৈঠকে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিকবৃন্দ। এতে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে নারী অধিকার নেত্রী জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক এর কমিটি গঠন করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি