বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

 

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর:

শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে
১৯৬ টি প্রাথমিক বিদ্যালয়, ৬০ টি মাধ্যমিক বিদ্যালয় /
মাদ্রাসায় ও স্থানীয় জনসাধারণের মাঝে ১৬ হাজার ২ শত বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে ( চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্যোগে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারী নার্সারি প্রাঙ্গনে গাছের চারা বিতরণ করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।
এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক
তারেক মো আব্দুল্লাহ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, পরিবেশ কর্মী ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের বালিজুরী কর্মকর্তা মো সুমন মিয়া জানান
আম,জাম,পেয়ারা,জলপাই, চালতা,বহেড়া,আমলকি, হরিতকি,কৃষ্ণচূড়া, রাধাচূড়া,অড়বড়ই,চাপালিশ,পলাশ,শিমুল,গর্জন,গাদিলা,অর্জুন ইত্যাদি প্রজাতির প্রায় ১৬ হাজার ২ শত চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি